Sunday, January 5, 2014

কিছু কষ্ট





কিছু কষ্ট আছে যা সবার সাথে শেয়ার করা যায়না,
কিছু কষ্ট আছে যা নিজে নিজে সহ্য করা ছাড়া কোন উপায় থাকেনা।
কিছু কষ্ট আরো বেশী কষ্টকর হয়, যখন মনে হয় যার কারনে কষ্ট পাচ্ছি সে বুঝে না বা চাচ্ছে না।

কিছু কষ্ট নীরবে এই কলিজাটাকে তছনছ করে দেয়।
তুমি যদি আমার কলিজা হয়ে থাক আর আমি যদি তোমার তবে মনে রেখ
একদিন বুঝবে রক্তাক্ত কলিজার ব্যাথা কেমন লাগে নীরবে সহ্য করতে।










কিছু ব্যাপার আমাকে কষ্ট দেয়, যদি তা তোমার কাছ থেকে পাই, হয়তোবা খুবই সামান্য কিন্তু তোমার কাছ থেকে পাওয়া মানে বিশাল কষ্ট, মাঝে মাঝে মনে হয়
সহ্য করা যাবেনা, তবে করতে বাধ্য হই, কারন কিছু কষ্ট সহ্য করা ছাড়া কোন উপায় থাকেনা।










অনেক সময় চাই কিছু ব্যাপার স্বাভাবিক ভাবে মেনে নিতে কিন্তু কিছুতেই পারিনা কারন ভালোবাসার ক্ষেত্রে আমি বিষম স্বার্থপর, হয়তোবা খুব সামান্য মনে হবে বিষয়টা কিন্তু মানতে পারিনা আর পারবো কিনা তা আমি জানি না।






ভালোবাসাতে পরম শান্তি শুনেছিলাম কিন্তু তোমার ভালোবাসাতে সেটা উপলব্ধি করেছি যা শতভাগ বলতে পারো।










আমি তোমাকে ভালোবাসি একথাটা বহুবার তোমাকে বলেছি আর প্রতিবারই উপলব্ধি করেছি মনকে শীতল করার অনুভূতি।







আমি তোমাকে ভালোবাসি ময়না।













No comments:

Post a Comment