চন্দ্র থাকে ঐ আকাশের কোন দূরে
মাটির বুকে তুই যে আমার বন্ধুরে,
থাকলে ডানা ঠিক দুজনা চাঁদের কাছে জেতাম ওরে
তুই যে আমার বন্ধুরে।
মনে পরে স্মৃতি গুলো কিছু কিছু
ছুটে জেতাম প্রজাপতির পিছু পিছু,
ভাবছি এই দিন গুলি সেই আসবে কি আর ফিরে?
তুই যে আমার বন্ধুরে।
আছি বন্ধু রবো বন্ধু চিরদিনি
এ জিবনে এক জনকেই শুধু চিনি,
ইচ্ছে গুলো দিচ্ছে বলে থাকনা একেলা মন জুরে
তুই যে আমার বন্ধুরে.................



No comments:
Post a Comment