জানিনা কেন, তোমাকে কিভাবে এত বেশী মনতাত্তিক ভালোবেসেছিলাম যে, যার কারনে সাধারন ভালোবাসা দেখলে হাঁসি পেত বড্ড বেশী।
ভালোবাসাটা কেবলই নারী কিংবা পুরুষের ভালোবাসায় সীমাবদ্ধ ছিল না, আমাদের ভালোবাসাটা ছিল বিশাল একটা পর্যায়ে যা আমাকে ভালোবাসার সত্য ও মিথ্যার পার্থক্য অতি সহজে বুঝাতে সাহায্য করতো এবং করে আসছে দিন দিন ধরে।
আমি অতি সহজে মানুষের মনের সত্যটা বুঝতে পারি, অত কঠিন কিছু না এই যেমন, কোন কিছু কেও মন থেকে বলছে বা দিচ্ছে বা তার বাহ্যিক মনোভাব এবং ভীতরের মনোভাব এক বা আলাদা কিনা এটা আমি সহজেই বুঝতে পারি।
ব্যাপারটা ভালো লাগে, কারন আমি সর্বদা মানুষের মনের ভীতরের মনোভাবকে প্রাধান্য দেই, মনের রেসপন্স ছাড়া কোন কিছুই আমার পছন্দ না।
আমি "এস ইউসিয়াল" যে কোন সম্পর্ক আমার মন থেকে "মেইনটেন্ট" করতে পারিনা, তবুও পারতে হয় কারন আমি একজন চাকুরীজিবী, তাই হয়তোবা পারতে হয় কিন্তু এটাকে পারা বলা যায় না।
সুতরাং আমার মনটাকে যে বুঝবে বা না ই বুঝুক অন্তত তার মন থেকে যদি সে আমার সাথে রেসপন্স করে এমন মানুষকে আমি সর্বদা সন্মান করি এবং আমার মন অটোম্যাটিক সন্মান করতে বাধ্য।
........................ যা বলতে নিয়েছিলাম ভুলতেই যাচ্ছিলাম, ভুবন জ্বালাময় কেন মনে হয়।
খুব সংক্ষেপে বলবো জানিনা তুমি বুঝবে কিনা আর তা হলো..............
প্রথম থেকে বলি, খুব বেশী প্রথম না , কারন আমার প্রাইমারী ম্যামরী খুব ই লো...
তাই হয়তোবা সেকেন্ডারি ম্যামরীই হবে ......... আমার মনে হতো “কেও আমাকে বুঝেনা” এই দুঃখ নেয়েই হয়তোবা আমার জীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি এসে আমার এই তথ্য কে ভুল প্রমাণিত করলে, খানিকটা অবাক হয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম কেন কেন??
কারন তখন তথ্যটা প্রমাণিত হওয়ার সঠিক সময় ছিল না আমার জীবনে। আমার জীবন অলর্যাডি শেষ পর্যায়ে ছিল আর তোমার ছিল মাত্র শুরু তাই আমি কখনওই তা মেনে নিতে পারিনা বা আমি জেনে শুনে তোমাকে জড়াতে পারিনা কেননা আমার সেই সময় ও সুযোগ অন্তত তোমার ভালোর জন্য মনে করতে পারতাম না কারন আমি এমনই ছিলাম। তাই আমি তোমার সাথে আমার টোটাল বিশয়কে শেয়ার করলাম যাতে তুমি ব্যাপারটা বুঝ এবং সহজে নিতে পারো, কিন্তু কেন কেন??
"তুমি তো তুমিই" জেনে শুনে" বিষ পান" করার নেশায় নিজেকে জড়াতে শুরু করলে, আমিও খানিকটা নির্বোধের মতো ভুলে গেলাম আমার সব কিছু, আমার মন আমার বিরোদ্ধে কাজ করা শুরু করলো, মাঝে মাঝেই আমার মনের সাথে আমার যুদ্ধ হতো, আর প্রায় সময়ই আমি হেরে যেতাম।
অনেকটা দিন পার হবার পর আমি দেখলাম, না এটা সম্ভব না, কি করছি আমি কারন এটা ভুল, এটা আমাদের জন্য সঠিক পথ নয়, হয়তোবা মনের টোটাল রেসপন্স কিন্তু বাস্তব বড়ই নির্মম।
আমাকে বাস্তব নিয়ে ভাবতেই হবে, বাস্তব ছাড়া জীবন চলে না কারন আমদের বেঁচে থাকতে হবে, শুধু বেঁচে থাকা নয় বাঁচার মতো বাঁচতে হবে। তুমি হয়তোবা বুঝতে পারছোনা কারন তুমি খুবই কম বাস্তব দেখেছ যা আমি দেখে এসেছি অনেক দিন থেকে।
সেই তুমি ই এই বাস্তবে পদার্পণ করে বুঝতে পারবে হয়তোবা তুমি ভুল করেছিলে বা মনে করতে পারো আমি কেন যেন শুনে তোমাকে ভুল করতে বাধ্য করেছিলাম।
তখন কোন পথ থাকবেনা আর পিছনে চলে আসার , তাই তোমার উচিৎ বাস্তবকে মেনে নিয়ে আমাদের এই অল্পদিনের এই সম্পর্কে ভুলে নতুন করে জীবনকে উপভোগ করা।
আসো আমরা সেই অল্পসময়ের সম্পর্কে আমাদের স্মৃতির পাতায় চাঁপা রেখে সামনে এগিয়ে চলি নতুন করে।
............... কোন কমেন্টস আমি চাইনা তোমার কাছ থেকে কারন আমি কোন প্রকার কমেন্টস সহ্য করার ক্ষমতা রাখিনা। জাস্ট ডু ইট, ডেটস অল ......।



